ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ : রাষ্ট্রীয় গণমাধ্যম

অনলাইন ডেস্ক
মার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে ইরানের স্থাপনা। এএফপির দেওয়া এই ছবিটির স্থানের নাম উল্লেখ করা হয়নি। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ এ পৌঁছেছে। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, এই হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিস্তারিত তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। মিনাবের এই প্রাথমিক বিদ্যালয় এখন সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights