ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত মার্কিন ইসরাইলি হামলায়

অনলাইন ভার্সন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার সরাসরি আঘাতের অভিযোগ উঠল ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র, ইসরাইলের সামরিক অভিযানের সময় তাদের এই বিশাল পারমাণবিক কেন্দ্র আক্রান্ত হয়েছে।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বিষয়টি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর ৩৫ জাতির বোর্ড অব গভর্নরসের এক সভায় তুলে ধরেন।

সেখানে সাংবাদিকদের তিনি জানান, আগের দিনের অভিযানে ইরানের শান্তিপূর্ণ, সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলা চালানো হয়েছে।

রয়টার্স সংবাদ সংস্থার পক্ষ থেকে কোন স্থাপনাটি আক্রান্ত হয়েছে জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, নাতাঞ্জ।

ইরানের ভাষ্য অনুযায়ী, নাতাঞ্জ একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা, যা আন্তর্জাতিক তদারকির আওতায় রয়েছে। এমন স্থাপনায় হামলাকে তেহরান গুরুতর ও উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখছে। তাদের দাবি, এই ধরনের আঘাত শুধু ইরানের ওপর নয়, আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর ওপরও প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights