ইরানের পাহারায় ২৪ ঘণ্টায় হরমুজ পার হলো ২৫ জাহাজ

অনলাইন ডেস্ক

মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। গত ২৪ ঘণ্টায় মার্কিন ও আঞ্চলিক অন্যান্য বাহিনীর নানা হুমকি উপেক্ষা করে আইআরজিসি-র বিশেষ সুরক্ষায় ২৫টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে এই প্রণালী অতিক্রম করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে আইআরজিসি-র নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পার হওয়া এসব জাহাজের মধ্যে তেল ট্যাঙ্কার ও কনটেইনারবাহী জাহাজসহ বিভিন্ন বাণিজ্যিক নৌযান রয়েছে। আইআরজিসি-র কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি এবং সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করার পরই জাহাজগুলো হরমুজ প্রণালী পার হয়। আইআরজিসি-র নৌবাহিনী অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর তাদের এই স্মার্ট নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং যেকোনো ধরনের বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা বিধ্বংসী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি করিডোরে জাহাজগুলোর এমন নির্বিঘ্ন চলাচল আইআরজিসি-র পেশাদারিত্ব এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখার প্রতি তাদের প্রতিশ্রুতিরই প্রমাণ দেয়।

সূত্র: প্রেস টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights