ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী।

ইসরায়েল সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল সামরিক বাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ‘অসংখ্য গোলাবারুদ’ নিক্ষেপ করা হয়েছে।

এই বার্তায় আরও বলা হয়েছে, ইরানের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দেশটির ‘শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও’ হামলা করা হয়েছে।

এদিকে, ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রে একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights