ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে বাড়ছে জাহাজ চলাচল

অনলাইন ডেস্ক

গত কয়েকদিনের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বেড়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, গত বুধবার হরমুজ দিয়ে ১৬টি জাহাজ পার হয়েছে। এটি টানা তিনদিনের বৃদ্ধি সূচক। সবগুলো জাহাজই ইরানের সঙ্গে সমঝোতা করে চলেছে।

সংস্থার তথ্য অনুযায়ী, সব জাহাজ লারাক দ্বীপের রুট ব্যবহার করেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, আরও বেশি দেশ ইরানের সঙ্গে আলোচনা করে তাদের জাহাজ চালাতে পারছে। সামনের দিনগুলোতে ট্রানজিটের পরিমাণ আরও বাড়তে পারে।

যদিও জাহাজের সংখ্যা বেড়েছে, তা সাধারণ সময়ের তুলনায় এখনও কম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ২৮ ফেব্রুয়ারি হরমুজ দিয়ে দৈনিক প্রায় ১৩০টি জাহাজ পার হতো।

ইরান জানিয়েছে, যুদ্ধের পর বিশ্বের সব দেশ তাদের সঙ্গে সমঝোতা করে এবং টোল দিয়ে জাহাজ চালাতে পারবে, তবে তারা তাদের শত্রু ও মিত্রদের জাহাজ বাদ দিয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখান দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস এশিয়াসহ অন্যান্য স্থানে পৌঁছায়।

আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights