ইরানের সাথে ফলপ্রসূ আলোচনার হয়েছে, নির্ধারিত হামলাও স্থগিত: ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে পূর্বনির্ধারিত সামরিক হামলা আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, গত দুই দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতা ও উত্তেজনার একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই দেশ কাজ করছে বলে তিনি দাবি করেন।

ট্রাম্প তার পোস্টে আরও জানান, আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে আগামী পাঁচ দিনের জন্য এই হামলা স্থগিত রাখতে তিনি দেশটির প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন।

তবে এই সিদ্ধান্ত চলমান আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে বলেও সতর্ক করেছেন তিনি। এক সময়ের চরম বৈরী এই দুই দেশের মধ্যে হঠাৎ এমন আলোচনার খবর বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights