ইসমাইল হানিয়ার মৃত্যু সংক্রান্ত পোস্ট ব্লক: ইনস্টাগ্রাম বন্ধ করল তুরস্কে

অনলাইন ডেস্ক

তুরস্কের জাতীয় যোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, ইনস্টাগ্রামে প্রবেশ (অ্যাক্সেস) বন্ধ করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন অলতুনের মন্তব্যের পর এই পদক্ষেপ নেওয়া হয়। তিনি ইনস্টাগ্রামের বিরুদ্ধে হামাস সম্পর্কিত কনটেন্ট সেন্সর করার অভিযোগ করেন।

শুক্রবার তুরস্কের জাতীয় যোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, ইনস্টাগ্রাম বন্ধের ঘোষণা দিলেও, এই সিদ্ধান্তের পেছনের কারণ বা নিষেধাজ্ঞার সময়সীমা সম্পর্কে কিছু জানায়নি।

বুধবার অলতুন ইনস্টাগ্রামের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘এটি একটি নির্দিষ্ট সেন্সরশিপ,” এবং এই সিদ্ধান্তের পেছনে কোনো নীতি লঙ্ঘনের কারণ দেখানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা এই প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অব্যাহত থাকবো। তারা বারবার শোষণ এবং অবিচারের বৈশ্বিক ব্যবস্থার সেবা করে চলেছে।’

ইসমাইল হানিয়ার মৃত্যুতে ইনস্টাগ্রাম কনডোলেন্স পোস্ট ব্লক করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। হামাসের এই নেতা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘনিষ্ঠ মিত্র বুধবার তেহরানে নিহত হন।

তুর্কি মিডিয়া জানায়, তুরস্কে ৫০ মিলিয়নের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছে। ইনস্টাগ্রাম বন্ধ হওয়ার পর অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই বিষয়ে অভিযোগ করেছেন।

তুর্কি ডিজিটাল আইন বিশেষজ্ঞ ইয়ামান আক্তেনিজ এক্স-এ লিখেছেন, ‘সেন্সরশিপটি সম্পূর্ণ স্বৈরাচারী এবং এর কোনো যুক্তি থাকতে পারে না। কোনো বিচারক এমন একটি অনুরোধ অনুমোদন করা উচিত নয়।’

ইনস্টাগ্রাম বন্ধ নিয়ে অন্যান্য সামাজিক মাধ্যমেও মজা করা হয়েছে। একটি মিমে দেখা গেছে, ভিড় করা একটি মেট্রো স্টেশন এবং লেখা রয়েছে: ‘ইনস্টাগ্রাম বন্ধ হওয়ার পর তুর্কিরা যখন জেগে ওঠে।’

এদিকে, মেটা প্ল্যাটফর্মস ইনক. থেকে নিষেধাজ্ঞা বা অলতুনের মন্তব্য সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights