ইসরায়েল আক্রমণ না করলে, ইরানও করবে না: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক
ইরানের নূরনিউজ মিডিয়া জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যতক্ষণ ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলবে, ততক্ষণ ইরানও যুদ্ধবিরতি মেনে চলবে।

নূরনিউজের প্রতিবেদন অনুযায়ী পেজেশকিয়ান আরও বলেছেন, ইরান সংলাপের জন্য উন্মুক্ত এবং আলোচনার টেবিলে ইরানিদের স্বার্থ রক্ষা করবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তাহলে ইরানও তা লঙ্ঘন করবে না।

তিনি আরও বলেন, ইরানি জনগণ আবারও দেখিয়েছে যে কিছু সমস্যা এবং অভিযোগ সত্ত্বেও তারা শেষ পর্যন্ত শত্রুর আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে।

সূত্র: আল জাজিরা ও বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights