ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে যা বললেন ডোয়াইন জনসন ও জাস্টিন বিবার

গাজা ও লেবাননে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে ইহুদিবাদি ইসরায়েল। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় গাজা অঞ্চলের মানবিক পরিস্থিতি ভয়াল রূপ নিয়েছে। জাতিসংঘ বলেছে, সেখানে ২ লাখ ৬০ হাজার মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। হামাস ও ইসরায়েলের এই যুদ্ধে উভয় পক্ষের নিরীহ মানুষের ক্ষতির কথা ভাবছেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন।

তিনি বলেন, ‘নিরাপরাধ ইসরায়েলি এবং ফিলিস্তিনদের জীবনের ক্ষয়ক্ষতি হৃদয় বিদারক। আমি মধ্যপ্রাচ্যের জটিল সংঘাত সম্পর্কে সবকিছু জানি না। এটি অত্যন্ত জটিল প্রসঙ্গ। তবে আমি সন্ত্রাসবাদের নিন্দা জানাই। এই ধ্বংসাত্মক মুহূর্তে সমস্ত নিরপরাধ ভুক্তভোগী এবং তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য আমার হৃদয় শোকাহত। আমি সমবেদনা এবং সমাধানের জন্য প্রার্থনা করি। নিষ্পাপ প্রাণগুলোর জন্য প্রার্থনা করি।’

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাস্টিন বিবার। তিনি বলেছেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিন বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত যে আমরা সহজাতভাবে কোনটি মন্দ তা জানি। সমস্ত ফিলিস্তিনি কিংবা সমস্ত ইসরায়েলিকে ভিলেন করা আমার কাছে ভুল বলে মনে হয়। আমি পক্ষ বেছে নিতে আগ্রহী নই। তবে আমি সেই পরিবারগুলির পাশে দাঁড়াতে আগ্রহী, যাদের প্রিয়জনদেরকে আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights