ইসরায়েল-ফিলিস্তিনে শান্তি ফেরাতে যে সমাধানের কথা বললেন বাইডেন

অনলাইন ডেস্ক
ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ পরিস্থিতি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার রাতে গাজার একটি হাসপাতালে নৃশংসতম হামলা চায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বহু সংখ্যক। এছাড়াও আরো বহু সংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা গেছে।

এদিকে, গাজার হাসপাতালে বোমা হামলার পর যখন বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে তখন ইসরায়েলের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে দেশটিতে সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।
সেই সঙ্গে আলোচিত ও ঘৃণিত হাসপাতালে বোমা হামলার ঘটনায় ইসরায়েলকে দায় মুক্তি দেওয়ার চেষ্টাও করেছেন তিনি। বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী তাকে জানিয়েছে এই হামলায় ইসরায়েল নয়, বরং অন্য কোনো পক্ষ দায়ী।

তবে তেল আবিবে বক্তব্য দেওয়ার সময় বাইডেন ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার দীর্ঘ দিনের চলমান সংঘাত সমাধান ও ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার একটি উপায় উল্লেখ করেছেন।

তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে আমি ‘দ্বি-রাষ্ট্র’ নীতিকে সমর্থন করি।

বাইডেন বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো বিবেকবান দেশগুলোকে শুধুমাত্র ক্ষমতার মাপকাঠি দিয়ে পরিমাপ করা যায় না। আমাদের উপমা শক্তি দ্বারা পরিমাপ করা যায়,আর সে কারণেই এটি যত কঠিনই হোক না কেন, আমাদের অবশ্যই শান্তির চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় ভূখণ্ডের জনগণই নিরাপদে, মর্যাদায় এবং শান্তিতে বসবাস করতে পারে।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার কাছে এর অর্থ একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান। আমাদের অবশ্যই প্রতিবেশীদের সাথে ইসরায়েলের বৃহত্তর একীভূতকরণের জন্য কাজ চালিয়ে যেতে হবে। হামাসের এই আক্রমণ ইসরায়েলের প্রতি কেবলমাত্র আমেরিকার প্রতিশ্রুতি ও দৃঢ় সমর্থনকে আরো শক্তিশালী করেছে।” সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights