ইসরায়েলকে থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র মাহমুদ আব্বাস

নিজস্ব প্রতিবেদক

আগামী কয়েক দিনের মধ্যে সেখানে ইসরায়েল স্থল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ইসরায়েলকে রাফায় স্থল হামলা থেকে একমাত্র যুক্তরাষ্ট্র বিরত রাখতে পারে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ সভায় আব্বাস বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই যে তারা যেন ইসরায়েলকে রাফায় হামলা চালানো থেকে বিরত থাকবে বলে। আমেরিকাই একমাত্র দেশ যা ইসরায়েলকে এই অপরাধ থেকে বিরত রাখতে পারে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল রাফায় হামলা করতে পারে। তবে সেখানে ছোট হামলা হলেই ফিলিস্তিনিরা গাজা ছাড়তে বাধ্য হবে। তখন ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights