ইসরায়েলি দুই গুপ্তচরকে গ্রেফতারের দাবি ইরানের

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান।তাদেরকে আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’ (আইআরএনএ) এই খবর জানিয়েছে।

খবরে আরও বলা হয়েছে, সন্দেহভাজন ওই দুই ব্যক্তি আলবোর্জের একটি সেফ হাউসে থেকে মোসাদের পক্ষে কাজ করতো। তারা বিস্ফোরক তৈরি করতো বলেও দাবি করেছেন ইরানের পুলিশ কর্মকর্তারা। সূত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights