ইসরায়েলি বর্বরতায় গাজায় তিন দিনে ৭১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত মঙ্গলবার থেকে উপত্যকাটিতে ৭১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে ৯০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু এবং তাদের বেশিরভাগেরই আঘাত গুরুতর।

বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান জানিয়েছেন, ইসরায়েলি বর্বরতায় গত মঙ্গলবার থেকে গাজায় তিন দিনে ৭১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৯০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলায় আহতদের অনেকেই চিকিৎসার অভাবে মারা গেছেন। চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে তাদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এই হত্যাকাণ্ডে ১৮৩ জন শিশু নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights