ইসরায়েলি বিমান হামলায় এবার ইসমাইল হানিয়ার বোন নিহত

অনলাইন ডেস্ক

গাজা সিটির শাতি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার এক বোন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হিব্রু গণমাধ্যমের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম দাবি করেছে, হামলায় আরও ১৩ জন নিহত হয়েছেন।

গত এপ্রিলে হানিয়াহর তিন ছেলেকে হত্যা করে ইসরায়েল। হামাসের ভাষ্যমতে, তার চার নাতি-নাতনিও (তিন মেয়ে ও এক ছেলে) নিহত হয়। ওই সময় কাতারভিত্তিক এই রাজনৈতিক নেতা আল জাজিরাকে বলেন, ‘তাদেরকে শাহাদাতের সম্মান দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।’

এ বছরের শুরুর দিকে ইসরায়েলি পুলিশ হানিয়ার এক বোনকে গ্রেফতার করে, যিনি তেল শেভায় বসবাসরত ইসরায়েলি নাগরিক। হামাস নেতার তিন বোন দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বাস করেন এবং আরব ইসরায়েলিদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ওই বছরের শেষের দিকে হানিয়া ইসরায়েলকে অনুরোধ করেন, তার বোনদের গাজায় তার ছেলের বিয়েতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু ইসরায়েল সেটা প্রত্যাখান করে। আজকের হামলায় হানিয়ার কোন বোন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights