ইসরায়েলি সেনারা যে ভয়াবহ নির্যাতন চালায় বন্দি ফিলিস্তিনিদের ওপর

অনলাইন ডেস্ক

এবার জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলো বন্দি ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদি ইসরায়েলের ভয়ঙ্কর নির্যাতনের নানা তথ্য। বলা হয়েছে, বন্দি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শক দিচ্ছে ইসরায়েলি সেনারা। আর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনি নারীদের ওপর। এমনকি, কুকুর দিয়ে আক্রমণ করিয়ে ক্ষত-বিক্ষত করা হচ্ছে শিশুসহ নিরীহ বাসিন্দাদের শরীর। পর্যাপ্ত খাবার পানিও দেয়া হচ্ছে না তাদের।

সম্প্রতি এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। ছয় মাসের বেশি সময় ধরে চলছে হামাস-ইসরায়েল সংঘাত। শুরুতে দখলদারদের দমনে শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পরিকল্পনা থাকলেও বর্তমানে এতে জড়িয়েছে ইরানসহ আরও অনেক দেশ। তাই পাল্টা জবাবে, নিরীহ গাজাবাসীর ওপর হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাদের হাতে যৌন সহিংসতার শিকারেরও অভিযোগ উঠেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। তবে, বেশিরভাগের অভিযোগ তাদের অমানুষিক নির্যাতন চালিয়েছে ইসরায়েলি সেনারা।
বলা হয়েছে, বিশেষ করে বন্দিশালায় পুরুষদের বৈদ্যুতিক শক দেয়া হয়। আর নারীদের সংবেদনশীল স্থানে ছেঁটানো হয় মরিচের গুঁড়ো। পাশাপাশি কুকুর দিয়ে আক্রমণ করানো হয় তাদের। এমনকি তাদের পর্যাপ্ত খাবার পানিও দেয়া হয়নি। এমন পরিস্থিতিতে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights