ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২৫২১

অনলাইন ডেস্ক

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বাড়িঘর ধ্বংস বন্ধের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যে কারণে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দুই পক্ষই অব্যাহত রেখেছে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে, লেবাননের ভূখণ্ডে এ বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২১ জনে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ খবর জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য, ইসরায়েলের হামলায় লেবাননে ৭ হাজার ৮০৪ জন আহত হয়েছেন।

অন্যদিকে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তাল আল-নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের সমাবেশ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, কফর কিলা গ্রামের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হামলাটি সরাসরি সীমান্ত এলাকায় মোতায়েন ইসরায়েলি সেনাদের ওপর আঘাত হানে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তার প্রতিবাদে তারা দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে। সূত্র: ডন নিউজ, তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights