ইসরায়েলের আপার গালিলিতে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গালিলি এলাকায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির হোম ফ্রন্ট কমান্ড। শুক্রবার এক নির্দেশনায় জানানো হয়েছে, আপার গালিলি অঞ্চলের মালকিয়া, কিরিয়াত শমোনা, তেল হাই এবং মেটুলা এলাকায় যেকোনো সময় বড় ধরনের হামলা হতে পারে।

বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় নিয়োজিত এই সংস্থাটি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।

এর আগে, শুক্রবার সকালেই পশ্চিম গালিলি অঞ্চলে শত্রুপক্ষের ড্রোন বা বিমান অনুপ্রবেশের আশঙ্কায় পৃথক একটি সতর্কতা জারি করা হয়েছিল। লেবানন সীমান্তসংলগ্ন এই এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় প্রায় প্রতিদিনই আকাশপথে হামলার ঘটনা ঘটছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। সীমান্তে ক্রমাগত পাল্টাপাল্টি হামলার জেরে ওই অঞ্চলে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights