ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, নেতৃত্বে থাকছেন যারা

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী শুক্রবার ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights