ইসি সচিবালয়ের সচিব শফিউল আজিমকে ওএসডি

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলাদা আরেকটি প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে তাকে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করে বিগত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights