ইসির অতিরিক্ত সচিব ফরহাদ ও উপসচিব মো. ফরহাদ হোসেন ওএসডি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান ও জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক (উপসচিব) মো. ফরহাদ হোসেনকে তাদের পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রবিবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা পৃথক দু’টি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখা-২ অনুবিভাগের অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খানকে ওএসডি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. ফরহাদ হোসেনকে উপসচিব হিসেবে ওএসডি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights