ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজি) মিডিয়া হাউজগুলো পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি প্রতিনিধিদল।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে প্রতিনিধিদলটিতে ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ অফিসার এবং সশস্ত্র বাহিনী যুদ্ধ কোর্সের (এএফডব্লিউসি)-২০২৬ প্রশিক্ষণার্থীসহ ৯৬ জন সদস্য ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স হলে এ পরিদর্শনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এডিটোরিয়াল বোর্ডের সদস্যদের মধ্যে টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক একরামুল হক ভূঁঞা (লোটন একরাম), কালের কণ্ঠ সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী, দ্য ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, নিউজ২৪ টেলিভিশনের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, চিফ নিউজ এডিটর (অনলাইন ও মাল্টিমিডিয়া) আশিকুর রহমান শ্রাবণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মুহাম্মদ মাহবুব হায়দার খান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (ট্রেজারার) এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বিসিডিএল ও টিবিজির ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, ইডব্লিউপিডি অ্যান্ড বিএসের ইডি (এএইচআর) ও হেড অব সিকিউরিটি মেজর (অব.) মো. মাহবুবুল ওয়াদুদ, এবিজির হেড অব ডিভিশন-সেন্ট্রাল এইচআর অ্যান্ড অ্যাডমিন লে. কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান, বিওজিসিএলের জিএম-এইচআর অ্যান্ড অ্যাডমিন লে. কর্নেল (অব.) মুহাম্মদ শোয়েব শফিক, এবিজির হেড অব সিকিউরিটি মেজর (অব.) এএফএম মোহসিনুল হামিদ এবং ইডব্লিউপিডির ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) ক্যাপ্টেন (অব.) ফাহিম আহমেদ খান উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে শুভেচ্ছা স্মারক বিনিময় ও ধন্যবাদ পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে কমান্ডার মো. আবু আবদুল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর প্রতিনিধিদলের সদস্যরা চা চক্রে অংশ নেন।
পরে তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন মিডিয়া হাউজ ঘুরে দেখেন। এ সময় তাদের গণমাধ্যমের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে প্রতিনিধিদলের সদস্যরা অফিসিয়াল ফটো সেশনে অংশ নেন। মধ্যাহ্নভোজের পর প্রতিনিধিদলের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শন শেষ হয়।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়া হাউজগুলোর প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা এএফডব্লিউসি কোর্সের সদস্যদের জন্য ‘আই ওপেনার’ হিসেবে কাজ করবে। ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের বিভিন্ন কনসার্ন জানতে পেরেছি। আশা করি আমাদের কোর্স মেম্বাররাও এগুলো জানতে পেরেছে।
মিডিয়া ও সামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে দেশের জন্য তা ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি।
আন্তঃপ্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস আরও শক্তিশালী করার বিষয়ে দেওয়া পরামর্শগুলো আমরা গ্রহণ করছি। ভবিষ্যতে আরও ভালো কিছু করার আশা প্রকাশ করেন তিনি।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এখানে এসে তিনি তার অনেক সাবেক সহকর্মীকে দেখতে পেয়েছেন। এটি সিভিল-মিলিটারি এবং মিডিয়ার সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ।
আলোচনা শেষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মারক বিনিময় করা হয়।
