ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভীড়

নিজস্ব প্রতিবেদক

বিনোদনের জায়গা কম থাকায় রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে জাতীয় চিড়িয়াখানা অন্যতম। শিশুদের নানা পশুপাখির সঙ্গে পরিচিত করাতে অনেকেই সাধারণ সময়গুলোতেই যান সেখানে। তবে যেকোনো উৎসব-ছুটির দিনে মানুষের ঢল নামে এই বিনোদনকেন্দ্রে।

আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভীড় দেখা গেছে চোখে পড়ার মতো। ভ্যাপসা গরমে কিছুটা খারাপ লাগলেও স্বস্তি প্রকাশ করেছেন তারা।

মঙ্গলবার সকাল থেকেই দর্শনার্থীরা আসতে থাকেন। বিকালে সেই সংখ্যা বাড়ে। আগত দর্শনার্থীর অধিকাংশ শিশু-কিশোর, যারা অভিভাবকদের সঙ্গে এসেছে। চিড়িয়াখানায় অবস্থিত বিভিন্ন পশুর খাঁচার সামনে ভীড় করছে তারা। অভিভাবকদের কাছে পশু-পাখির নাম জানতে চাচ্ছে। অভিভাবকরাও আগ্রহ নিয়ে সন্তানদের পশু-পাখি চিনিয়ে দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটেছেন দর্শনার্থীরা। সন্তানকে প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি হরিণ, বাঘ, বানর, সিংহ ও হাতিসহ নানা প্রাণী দেখে ঈদ বিনোদনে সময় পার করেন দর্শনার্থীরা।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা বাড়িয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights