উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দ্রুত রান তুললেও ধারাবাহিক উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল আক্রমণাত্মক, কিন্তু একের পর এক ব্যাটসম্যান ইউকেট হারিয়ে সেই গতি ধরে রাখতে পারছে না দলটি।
ইনিংসের শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান আক্রমণাত্মক ব্যাটিং করলেও বড় ইনিংস খেলতে পারেননি। কভার অঞ্চলের ওপর দিয়ে বল পাঠাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। তার বিদায়ে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে।
এরপর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের অবস্থান জানান নেন। এতে রান তোলার গতি আরও বাড়ে।
তবে কিছুক্ষণ পর দ্বিতীয় ধাক্কা খায় বাংলাদেশ। আরেক ওপেনার সাইফ হাসানও বিদায় নেন। ১৪ বলে ২০ রান করা সাইফ বড় শট খেলতে গিয়ে ধরা পড়েন। ফলে দুই ওপেনারকেই দ্রুত হারায় দল।
এরপরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ধারাবাহিক উইকেট হারিয়ে বিপদে পড়ছে দলটি। অস্ট্রেলিয়ার স্পিনার জাম্পার আগের ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়। পরের ওভারেই আরও একটি উইকেট তুলে নেয় জাম্পা।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান।
এর আগে চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কায় সত্যি হলো। প্রথম ম্যাচের একাদশে নেই এই উইকেটরক্ষক ব্যাটার। আজ বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।
এদিকে আজ অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের। আর ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের।
২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্তনার জয় পায় সফরকারীরা।
