উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ,গুলিবিদ্ধ-২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্ট এ ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলো-ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুপুর ১ টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্টের এ ব্লকে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ক্যাম্পের দুই শিশু গুলিবিদ্ধ হয়। প্রথমে তাদের উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ওসি আরও জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার ঘটাতে নতুন করে দুটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। তারাই ক্যাম্পে গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights