উত্তর কোরিয়ার হ্যাকারদের শিকার রুশ ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানি

অনলাইন ডেস্ক

রাশিয়ার একটি শীর্ষ ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানির কম্পিউটার নেটওয়ার্ক সম্প্রতি গোপনে হ্যাক করেছে উত্তর কোরিয়ার একদল উচ্চ দক্ষতাসম্পন্ন হ্যাকার। অন্তত পাঁচ মাস ধরে এ মিশন চালিয়েছে হ্যাকাররা বলে ধারণা আন্তর্জাতিক নিরাপত্তা গবেষকদের। খবর রয়টার্সের।

জানা গেছে, কিম জং উন প্রশাসনের সঙ্গে জড়িত দুটি হ্যাকার দল মস্কোর কাছাকাছি ছোট্ট শহর রিউকোভে অবস্থিত রকেট ডিজাইন ব্যুরো ‘এনপিও ম্যাশিনোসস্ট্রোয়েনিয়া’র সিস্টেম হ্যাক করেছে। নিরাপত্তা গবেষকদের বিশ্লেষণ ও রয়টার্সের পর্যালোচনায় এর স্বপক্ষে কিছু প্রাযুক্তিক তথ্য-প্রমাণও মিলেছে। এসব তথ্য-প্রমাণ অনুযায়ী, হ্যাকিংয়ের এ মিশন শুরু হয় ২০২১ সালের শেষ দিকে ও তা চলেছে ২০২২ সালের মে মাস পর্যন্ত।

রয়টার্সের পর্যালোচনায় উঠে এসেছে, ওই হ্যাকারদের সঙ্গে উত্তর কোরিয়া সরকারের সম্পর্ক রয়েছে। নিরাপত্তা গবেষকরা বলছেন, হ্যাকাদের যে দুটি দল এ সাইবার আক্রমণ করেছে তাদের না স্কারক্রাফট ও ল্যাজারাস। তবে হ্যাকিংয়ের সময় কোনো তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কি না কিংবা কী কী তথ্য দেখা হয়ে হয়েছে তা বলতে পারেনি রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights