উত্তরায় বিজিবি মার্কেটে আগুন
অনলাইন ডেস্ক
রাজধানী উত্তরার ৭নং সেক্টরের বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
