উত্তরার কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ৪০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights