উদয়ন ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।
তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
