উদ্বোধনের অপেক্ষায় ঢাবির শাটল বাস সার্ভিস, দেওয়া হলো সম্ভাব্য রুট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে শাটল বাস সার্ভিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চলতি মাসের শেষ সপ্তাহে এই শাটল বাস সার্ভিস উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শাটল বাস সার্ভিসের জন্য নির্ধারিত বাসসমূহ পরিদর্শন করেছেন। আগামী ৩ মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই সার্ভিস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এখন পর্যন্ত বাসগুলো ক্যাম্পাসে নিয়ে আসা হয়নি। আগামী সপ্তাহে তা আনা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়৷

জানা যায়, ৩টি নন এসি মিনিবাস সকাল ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের ৩টি রুটে চলাচল করবে। সম্ভাব্য রুটগুলো হলো:-

১. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সাইন্সএনেক্স ভবন-টিএসসি- কলাভবন-মলচত্বর-নীলক্ষেত মোড়।

২. নীলক্ষেত মোড়- মলচত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল-কবি সুফিয়া কামাল হল।

৩. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সাইন্সএনেক্স ভবন-জগন্নাথ হল-এস.এম.হল-ফুলার রোড-মলচত্বর-নীলক্ষেত মোড়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম বলেন, আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে আপাতত পরীক্ষামূলকভাবে ৩টি রুটে শাটল বাস সার্ভিস চালুর চিন্তা করেছি। আজকে রুটগুলো পরিদর্শন করেছি। সব ঠিক থাকলে এ মাসের শেষ দিকে এটা চালু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights