‘উনি আমারে ৪ আগস্ট বাংলামোটরে গুলি করছে

অনলাইন ডেস্ক
অ্যাশ রঙের গেঞ্জি পরা একজনকে জাপটে ধরে আহত জুলাইযোদ্ধা ইয়াসিন বলেন, ‘উনি আমারে ৪ আগস্ট বাংলামোটরে গুলি করছে। উনাকে আমি ছাড়বো না।’

পাশে থাকা পুলিশকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনারা উনাকে গ্রেফতার করেন।’

রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে আজ শনিবার এ ঘটনা ঘটে।

এরপর সাংবাদিকদের কাছে ইয়াসিন নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আমি ৪ আগস্ট বাংলামোটরে গুলি খেয়েছি। এই লোকই আমাকে গুলি করেছে। আমি উনাকে চিনতে পেরেছি।’

এসময় তিনি তার পায়ের গুলির দাগ সবাইকে দেখান। উপস্থিত লোকজন তাকে সরতে বললেও ইয়াসিন দৃঢ়ভাবে বলেন, ‘আমি নুরের লোক নই, আমি বিএনপির কর্মী। এখানে এসে আমি তাকে চিনতে পেরেছি।’

ইয়াসিন আরও বলেন, ‘আমার বাড়ি সুনামগঞ্জ। আমি সুস্থ মানুষ। তাকে আমি স্পষ্ট চিনতে পেরেছি। উনি লম্বা মানুষ। কোমর থেকে বন্দুক। উনাকে আমি ছাড়বো না।’ বের করে আমাকে গুলি করেছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights