উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় কনফারেন্স হলে বুধবার সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সকালে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কে এম রেজানুর রহমান, সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় বাউবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার শিশুদের অক্ষর লিখনের মাধ্যমে হাতেখড়ি প্রদান করেন।

সকালে প্রতিমা স্থাপন, পূজারম্ভ এবং বাণী অর্চনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর দেবী বন্দনা, হাতে খড়ি প্রদান, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights