উপসাগরীয় দেশগুলিতে আজ কোনো হামলা চালায়নি ইরান

অনলাইন ডেস্ক
উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে আজ বৃহস্পতিবার ইরানের পক্ষ থেকে কোনো ধরনের হামলার খবর পাওয়া যায়নি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন, সব দেশই দিনটি হামলামুক্ত থাকার কথা জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, দেশটিতে আজ কোনো হামলার ঘটনা ঘটেনি। একইভাবে সৌদি আরব, কাতার ও ওমানের সামরিক বাহিনীও ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে। বাহরাইনও ইরানের পক্ষ থেকে কোনো আক্রমণের খবর অস্বীকার করেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। তবে গতকাল বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights