উল্লাপাড়ায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে জিল্লুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উল্লাপাড়ার চর তারাবাড়িয়া মাঠে ধান কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত কৃষকের নাম জিল্লুর রহমান চর তারাবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, জিল্লুর রহমান তারাবাড়িয়া মাঠে ধান কাটছিল। প্রচন্ড তাপদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights