এ বছরের মধ্যে সৌদি-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সঙ্গে এ বছরের মধ্যে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মনে আমরা সৌদি-ইসরায়েলের সম্পর্কের খুব কাছে। সৌদির গাজা সমস্যা ছিল, সৌদির ইরান সমস্যা ছিল। এ মুহূর্তে তাদের এ দুটি সমস্যা নেই।

প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল- এ বছরের মধ্যে ইহুদিবাদীদের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপন করবে কি না? জবাবে ট্রাম্প বলেছেন, হ্যাঁ। এছাড়া যে কোনো একদিন তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন তিনি ফিলিস্তিনি অথরিটির (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনিদের নেতা হিসেবে দেখেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ মুহূর্তে ফিলিস্তিনিদের কোনো নেতা নেই। অন্তত দৃশ্যমান কোনো নেতা। তারা কেউ দৃশ্যমান হতে চায় না। কারণ দৃশ্যমান সব নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights