এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়া সম্ভব নয়: প্রাথমিক উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালট্যান্ট কমিটির মতে, সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদের আলাদা বেতনকাঠামো প্রয়োজন। এ মুহূর্তে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান সম্ভব নয়।

মাগুরা জেলা অডিটরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শনিবার মাগুরার স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে ‘সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের জন্য আন্দোলন’ শীর্ষক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান বেতন কাঠামোয় সহকারী শিক্ষকদের যখন নিয়োগ হবে, তখন তারা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন। চার বছর শেষে সিনিয়র শিক্ষক হিসেবে ১১তম গ্রেডে পদোন্নতি পাবেন। প্রধান শিক্ষকেরা পাবেন দশম গ্রেড। মন্ত্রণালয় কনসালট্যান্ট কমিটির সুপারিশ সমর্থন করে এবং তা বাস্তবায়নের চেষ্টা করছে।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বদলির ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে স্বচ্ছ বদলির চেষ্টা করছি। শহরে ছাত্রের তুলনায় শিক্ষক বেশি, গ্রামে ছাত্রের তুলনায় শিক্ষক কম। প্রাথমিক স্কুলের শিক্ষকেরা উপজেলার ভিত্তিতে নিয়োগ পান। ফলে তাদের উপজেলায় থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights