‘এই দল কখনোই ক্লান্ত হয় না’

অনলাইন ডেস্ক

১৬ বছর পর ফেররান তরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের পরাশক্তি স্পেন। এ জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। চাপের মুখে ছন্দ ও গতিময় ফুটবল খেলে শিরোপা জয়ের জন্য খেলোয়াড়দের গর্ব প্রকাশ করেছেন তিনি।

ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফুটবলারদের এই প্রজন্মের জন্য আমি বিশেষভাবে গর্বিত, যারা এই আদর্শকে ধারণ করে বেড়ে উঠেছে। তারা আমাদের একটি দল ও একটি পরিবারের চমৎকার উদাহরণ দেখিয়েছে। তারা অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। এই যাত্রায় তাদের সঙ্গী হতে পারাটা আমার জন্য সম্মানের বিষয়।

ইউরো ২০২৪ শিরোপা জয়েও দলকে নেতৃত্ব দেওয়া দে লা ফুয়েন্তে আরও বলেন, পেছনের দিকে তাকালে আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি। আমরা সবকিছু জিতেছি, আর এটা দারুণ ব্যাপার। ফুটবলারদের এই প্রজন্ম স্পেনের জন্য গর্বের উৎস। সবাই মিলে আমরা আরও শক্তিশালী।

৬৫ বছর বয়সী এই কোচ বলেন, তার মতে টানটান উত্তেজনার ফাইনালটি ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলের আগেই স্পেনের জেতা উচিত ছিল; তবে তিনি আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সেরও প্রশংসা করেন।

খেলাটি অতিরিক্ত সময়ে গড়ানোর আগে ৯৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজকে।

দে লা ফুয়েন্তে বলেন, আমার মনে হয় ম্যাচের ফলাফল আরও আগেই নির্ধারিত হওয়া উচিত ছিল। ‘দিবু’র (মার্টিনেজ) দুর্দান্ত সব সেভ আমাদের দ্রুত জয় পেতে বাধা দিয়েছে; তবে এটি বিশ্বকাপ ফাইনাল এবং শেষদিকে প্রতিপক্ষ দশজন খেলোয়াড় নিয়ে খেললেও আপনাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হবে।

তিনি আরও বলেন, আমরা সব ক্যাটাগরিতেই জয়ী হয়েছি এবং সবাই মিলে এগিয়েছি। এই দলটি মেধা, দৃঢ় সংকল্প, নিষ্ঠা ও মূল্যবোধে সমৃদ্ধ। তাছাড়া তারা তরুণ এবং ভবিষ্যতে তাদের কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার আছে। আমরা ভাবছিলাম, আর কী অর্জন করা বাকি রইল? এই দলের কোনো ক্লান্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights