এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)

অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মানজনক ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ প্রাপ্তি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের নারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘জুলাই- সাহসিকা’ নামে একটি ভিডিও বানানো হয়েছে।

আজ শনিবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, জুলাই মাসের আন্দোলনে একপর্যায়ে সবাই যখন ধরে নিয়েছিল আন্দোলন বোধহয় স্থিমিত হয়ে গেল তখন বাংলাদেশের মেয়েরাই আমাদেরকে পথ দেখিয়েছিল।

‘তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার’ স্লোগানে বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করে জুলাই আন্দোলনের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা।

বাংলাদেশের সাহসী মেয়েরা শুধু যে আন্দোলনে অংশগ্রহণ করেছে তা না, বহু জায়গায় তারা নেতৃত্ব দিয়েছিল। হাসিনার খুনি বাহিনীর আক্রমণের মুখে আন্দোলনকারী পুরুষ সহপাঠীদের সামনে অকুতোভয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কতৃক ২০২৫ এর ম্যাডলিন অলব্রাইট পুরষ্কার প্রাপ্তি উপলক্ষে বাংলাদেশের সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ভিডিও ‘জুলাই- সাহসিকা’। আমরা নিশ্চিত জানি, এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে।https://www.facebook.com/watch/?v=9477978155571851

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights