এক লাফে সোনার দাম কমল সাড়ে ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৭৪ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। নতুন এ দাম আজ থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights