একইদিনে বিশ্বকাপের চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের ইতিহাসে একইদিন চার ম্যাচে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ্বকাপে একদিনে চার ম্যাচে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ৭৭ হাজার ৭০ জন দর্শক মাঠে উপস্থিত ছিলেন। যা এতদিন বিশ্বকাপে একটি রেকর্ড হয়ে ছিল। কিন্তু মঙ্গলবার সেই রেকর্ডকে ছাড়িয়ে চার ম্যাচে নতুন উপস্থিতির সংখ্যা গণনা করা হয়েছে ২ লাখ ৮১ হাজার ২২৩ জন।

মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচে সর্বোচ্চ ৮০ হাজার ৫৪৫ জন, আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে ৬৯ হাজার ৪৫ জন, অস্ট্রিয়া বনাম জর্ডানের ম্যাচে ৬৮ হাজার ৫২৭ জন এবং ইরাক বনাম নরওয়ের ম্যাচে ৬৩ হাজার ১০৬ জন ফুটবল ভক্ত উপস্থিত ছিলেন।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে প্রতিদিন গড়ে প্রতি ম্যাচে ৬৫ হাজার ৪৮৩ জন সমর্থক স্টেডিয়ামে উপস্থিত হয়ে ম্যাচ উপভোগ করছে। ১৯৯৪ সালে সব মিলিয়ে সাড়ে তিন মিলিয়ন দর্শক উপস্থিতির রেকর্ড এবার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights