একদিনে তিন সেঞ্চুরি, টানা দ্বিতীয় জ্যোতির

অনলাইন ডেস্ক

প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন নিগার সুলতানা জ্যোতি।

শনিবার সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে খেলতে নেমে ২১৮ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে তিন অঙ্কের ম্যাজিকাল স্কোর ছুঁয়েছেন তিনি।

সেন্ট্রাল জোনের মুর্শিদা খাতুন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। অন্য মাঠে অনুষ্ঠিত আরেক ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সোবহানা মোস্তারি।

এর আগে, ইস্ট জোন প্রথম ইনিংসে ওপেনার দিলারা দিলারার ১০২ এবং তিথি ও সুপ্তার জোড়া ফিফটির ওপর ভর করে ৩৫৪ রান সংগ্রহ করেছিল।

এর জবাবে সেন্ট্রাল জোনের ওপেনার মুর্শিদা খাতুন ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা দলকে শক্ত ভিত গড়ে দেয়। মুর্শিদার দেখানো পথে হেঁটে নিগার সুলতানাও নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তার এবং মুর্শিদা খাতুনের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোন ইতোমধ্যেই ইস্ট জোনের বিপক্ষে লিড নিয়েছে।

এর আগে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরিটিও করেছিলেন জ্যোতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights