একাদশে পরিবর্তন, দ্বিতীয় টেস্টে অভিষেক তানজিদের

অনলাইন ডেস্ক

পাকিস্তানকে ঘরের মাটিতে প্রথমবার টেস্টে হারিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ভয়ডরহীন ক্রিকেট খেলেই জয় পেয়েছে স্বাগতিকরা। টেস্টের পাঁচ দিনই ধারাবাহিক পারফর্ম করেছে নাজমুল হোসেন শান্তর দল।

এবার সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে প্রথম টেস্টের দল থেকে দ্বিতীয় টেস্ট দলে আসতে যাচ্ছে দুটি পরিবর্তন। তানজিদ হাসান তামিমের অভিষেক হতে যাচ্ছে লাল বলের ক্রিকেটে। এছাড়া ইবাদত হোসেনের বদলে একাদশে ফিরতে পারেন শরিফুল ইসলাম।

২০২৩ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের। পরের বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন। জাতীয় দলের জার্সিতে দুই ফরম্যাটে ৮১ ম্যাচ খেললেও সাদা পোশাক পরা হয়নি তানজিদের। এবার সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে বাঁহাতি ব্যাটারের।

দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights