একাদশের প্রথম বর্ষের রেজিস্ট্রেশন ২০ মার্চ পর্যন্ত

অনলাইন ডেস্ক

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ মার্চ পর্যন্ত একাদশের নতুন শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।

গতকাল রবিবার থেকে অনলাইনে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

জানা গেছে, আগামী ২০ মার্চ বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) কলেজ প্যানেলে লগইন করে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ২০ মার্চ বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে হবে।

বোর্ড জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কলেজ করতে না পারলে জটিলতার জন্য দায়ী থাকবে না বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights