এখন বাংলাদেশের মানুষ জামায়াতের খেদমত দেখতে চায় : মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, মানুষ গত ৫৩ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে। এখন বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীর খেদমত দেখতে চায়।

কেন্দ্র ঘোষিত গণসংযোগের কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার পিরোজপুর পৌর শহরে গণসংযোগ করার সময় এসব কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে জামায়াত। জামায়াতের দাওয়াত জনগণ গ্রহণ করছে এবং মানুষ অভাবনীয় সাড়া দিচ্ছে।

পিরোজপুর পৌর শাখার আয়োজনে শুক্রবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত গণসংযোগ অনুষ্ঠানে পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু ব্যক্তি প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

গণসংযোগ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি মাওলানা ইসহাক আলী, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা বেলায়েত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights