এখনও ঢামেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহত ১৮৪ জন

অনলাইন ডেস্ক

এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কোটা সংস্কার এবং পরবর্তীতে ছাত্রজনতার আন্দোলনের সময় আহত ১৮৪ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এদের মধ্য থেকে কয়েকজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের মধ্যে প্রায় সকলে গুলিতে আহত। রবিবার (১১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে একটি সূত্র জানান, আজকে পর্যন্ত পরিচয়বিহীন ৮টি লাশ ঢাকা মেডিকেল মর্গের ফ্রিজে র‍য়েছে। এছাড়া কোটা সংস্কারের আন্দোলনে গুলিতে নিহত অনেক লাশের ময়নাতদন্ত ধারাবাহিকভাবে সম্পন্ন হয়েছে। তবে এই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে মোট কয়টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে সূত্রটি এই বিষয়টি জানাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights