‘এটা এনআরসির চেয়েও ভয়ংকর’, নতুন ভোটার তালিকা নিয়ে ক্ষুব্ধ মমতা

অনলাইন ডেস্ক
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে আবারো এক হাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিযোগের তীর ভোটার তালিকার নতুন নিয়মের দিকে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা সংশোধনের সময় বাবা-মায়ের জন্ম সনদ দেখানো বাধ্যতামূলক করায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী।

আগামী বছর ভারতের পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ১৯৮৭ থেকে ২০২৪ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তাদের বাবা-মায়ের জন্ম সনদ জমা দিতে হবে। এ নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এক রথযাত্রায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভোটার তালিকায় নাম ওঠানোর ক্ষেত্রে বাবা-মায়ের জন্ম সনদ চাওয়াকে ভারতের নাগরিকদের নিবন্ধন বা এনআরসি’র চেয়েও বিপজ্জনক উল্লেখ করেন। মমতা বলেন, ১৯৮৭-এর আগে যারা জন্মেছে তারা ভারতের নাগরিক নয়? ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেয়েছিল। তাহলে ১৯৮৭ সাল কোথা থেকে এল? বুঝতে পারছি না আমি…২০০৪ সালই বা কেন এল?

বাবা-মায়ের জন্মের নথি কীভাবে মিলবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মমতার তোপ, ‘বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে, এটা কী নিয়ম… প্রাতিষ্ঠানিক প্রসব আগে তো ছিলই না। নিজেদেরই জন্মসনদ নেই। বাবা-মায়ের কোথা থেকে দেবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights