এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

অনলাইন ডেস্ক

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনু বিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবিরের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

আজ রবিবার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

এর আগে, এনআইডির ডিজি ছিলেন অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় তাকে।

এনআইডি ব্যবস্থাপনা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ইস্যু, তথ্য হালনাগাদ এবং নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম এই অনুবিভাগের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এই পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights