এনইআইআর সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার এনইআইআর সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির দাবিতে সড়ক অবরোধ করেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সার্ক ফোয়ারা মোড়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

ব্যবসায়ীরা সড়কের মাঝখানে কাঠ ও বাঁশের টুকরা জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে থাকেন।

তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে রাখায় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

ব্যবসায়ীদের দাবি, এনইআইআর ব্যবস্থায় একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরি হয়েছে, ফলে বাজারে মোবাইল আমদানি ও বেচাকেনায় জটিলতা বাড়ছে। তাই দ্রুত সংস্কার ও উন্মুক্ত আমদানির সুযোগ চালুর দাবিতে তাঁরা এই আন্দোলনে নেমেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights