এনটিআরসিএর জাল সনদ ব্যবসায়ী ওবায়দুর ইসলামের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি
জামালপুরে এনটিআরসিএর জাল সনদ ব্যবসায়ী ওবায়দুর ইসলাম সোহাগের জামিন নামঞ্জুর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগীরা। মানববন্ধনে ভুক্তভোগী আরিফুল ইসলাম, সদর আলী, সালেমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা বলেন, এনটিআরসিএ এর সনদ জাল ও প্রতারণা করে ৭২ জনের নিকট থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় ওবায়দুর ইসলাম সোহাগ। প্রতারণা মামলায় বর্তমানে সে কারাগারে রয়েছে কিন্তু তার সহযোগীরা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। তাই আসামির জামিন নামঞ্জুর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন ভুক্তভোগীরা।
