এনসিপিসহ ৩ দলের নতুন জোট

নিজস্ব প্রতিবেদক

সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে গণঅধিকার পরিষদ ছাড়া ৩ দলের সমন্বয়ে রাজনৈতিক ও নির্বাচনি জোট গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটে বাকি দুই দল হলো আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রাজনৈতিক ও নির্বাচনি ঐক্যের ঘোষণা দেওয়া হয়। ঐক্যের নাম দেয়া হয় গণতান্ত্রিক সংস্কার জোট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। সংবাদ সম্মেলনে তিন দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights