এবার ‘চন্দ্রমুখী’র চরিত্রে কঙ্গনা, প্রকাশ্যে এলো ফার্স্ট লুক

অনলাইন ডেস্ক

প্রায়ই নিত্যদিনই শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কখনো তিনি বিতর্ককে পিছু করেন, কখনও আবার বিতর্ক যেন তার পিছু নেয়।

অভিনেত্রীর ‘ধাকড়’ বক্স অফিসে আশার আলো না দেখতে পারলেও থেমে থাকেননি তিনি। ‘তেজস’, ‘এমার্জেন্সি’র রিলিজ নিয়ে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই প্রকাশ্যে এলো কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী ২’ সিনেমার লুক।

প্রসঙ্গত, ২০২২ সালেই ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা রানাউত। শোনা গিয়েছিল পি বাসুর ‘চন্দ্রমুখী ২’তে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি। সেই সুপারহিট তামিল সিনেমার সিক্যুয়েলেই কঙ্গনাকে দেখা যাবে দুর্ধর্ষ ভূমিকায়। যে ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা।
পরে সেই ছবির হিন্দি রিমেকে বিদ্যা বালানের অভিনয়ও বেশ প্রশংসিত হয়। ২০২২ সালে তার হিন্দি সিক্যুয়েলে তাব্বুও নজর কাড়েন। এবার সেই সুপারহিট ‘চন্দ্রমুখী’র চরিত্রেই কঙ্গনা রানাউতকে দেখা যাবে।

শনিবার প্রযোজনা সংস্থার পক্ষে কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী ২’ প্রকাশ্যে আনা হয়েছে। শাড়ি, গয়নায় অভিনেত্রীকে এক নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গেল। আর প্রথম ঝলকেই নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন বলিউড অভিনেত্রী। ঠিক যেমনটা তার ‘থালাইভি’র সময় হয়েছিল।

এবার দেখার বিষয় ’চন্দ্রমুখী ২’তে কেমন চমক দেন কঙ্গনা? তার জন্য অবশ্য চলতি বছরের সেপ্টেম্বর মাস অবধি অপেক্ষা করতে হবে। কারণ ওই মাসেই মুক্তি পাবে কঙ্গনার ‘চন্দ্রমুখী ২’। তামিল, তেলুগু, মালয়ালম এই তিনটি দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও রিলিজ হবে এই সিনেমা।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পেয়েছিল সুপারহিট তামিল সিনেমা ‘চন্দ্রমুখী’। সেই সিনেমার অনুপ্রেরণায় তৈরি অক্ষয় কুমার, বিদ্যা বালান অভিনীত ‘ভুল ভুলাইয়া’ সুপারহিট হয়েছিল। যার সিক্যুয়েলে অভিনয় করে বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিলেন তাব্বু, কার্তিক আরিয়ান। এবার ‘চন্দ্রমুখী’র সিক্যুয়েলে কঙ্গনা রানাউত। নেপথ্যে পরিচালক পি বাসু। এই ছবিতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার রাঘব লরেন্সও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights